ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বকশীগঞ্জে আওয়ামী লীগনেতাসহ আটক ৪

বকশীগঞ্জ : গ্রেপ্তার চারজন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

চলমান বিশেষ অভিযানে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ সহ ৪ জনকে আটক করেছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ। ৯ মে শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেনে নাশকতার মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজকে আটক করা হয়। একই রাতে পৃথক অভিযানে সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আকন্দ, বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম দত্তেরচর গ্রামের শাহ জামালের ছেলে আব্দুল কুদ্দুস, একই গ্রামের আব্দুল আলিমের ছেলে হাবিবুল্লাহ মিয়াকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে জানান, গত বছর বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় ওই চারজনকে আটক করা হয়। ১০ মে শনিবার তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে আওয়ামী লীগনেতাসহ আটক ৪

আপডেট সময় ০৭:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫