ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে আওয়ামী লীগনেতাসহ আটক ৫

বকশীগঞ্জ : আটক পাঁচজন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগনেতাসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। ৮ মে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন- নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সাধুরপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ, পৌর এলাকার মালিরচর তকিরপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে বিল্লাল হোসেন, মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের ফজল সরকারের ছেলে শাহ আলম ফর্সা ও ধানুয়া কামালপুর ইউনিয়নের বালু গ্রামের ফসি উল্লাহর ছেলে ইব্রাহিম খলিল। তাদেরকে গত বছরের ২ অক্টোবর বুধবার বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, নাশকতার মামলায় আটকের পর আসামিদের ৯ মে শুক্রবার দুপুরে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে আওয়ামী লীগনেতাসহ আটক ৫

আপডেট সময় ০৯:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫