ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

অসুস্থ বৃদ্ধ ভিক্ষুক হেলালের চিকিৎসার দায়িত্ব নিলেন শামীম তালুকদার

সরিষাবাড়ী : ফরিদুল কবীর শামীম তালুকদার। অসহায় বৃদ্ধ হেলাল উদ্দিনকে রিকশাভ্যানে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পরিবারের সদস্যদের হাতে নিগৃহীত অসুস্থ বৃদ্ধ ভিক্ষুক হেলাল উদ্দিনের চিকিৎসার দ্বায়িত্ব নিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

ওই বৃদ্ধকে চিকিৎসা করাতে না পেরে রেলস্টেশনে ফেলে রেখে যায় তার পরিবারের সদস্যরা। হেলাল উদ্দিন উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকার মৃত জব্বার আলীর ছেলে। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি চর্মরোগে আক্রান্ত হন। এরপর হাত-পায়ে ঘা হয়ে বিভিন্ন জায়গায় পচন ধরে। পরিবারের লোকজন অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে গত এক সপ্তাহ আগে সরিষাবাড়ী রেলস্টেশনে ফেলে রেখে যান তাকে। অনাহারে ও চিকিৎসার অভাবে তার শরীর নিস্তেজ হতে থাকে।

এদিকে হেলাল উদ্দিন চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন, এমন একটি খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় একজন নারী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে জানান। এরপর ফরিদুল কবীর তালুকদার শামীম  স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী পাঠিয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান। তাকে চিকিৎসার সকল ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন ফরিদুল কবীর তালুকদার শামীম।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম সাংবাদিকদের বলেন, অপরিচিত একজন নারী বিষয়টি আমাকে ফোনে জানালে তাৎক্ষণিক আমি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মাধ্যমে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিতে বলেছি। চিকিৎসার অভাবে সরিষাবাড়ীতে কোন মানুষ মানবেতর জীবনযাপন করবে সেটা কখনোই হতে পারেনা। অসুস্থ ওই বৃদ্ধের চিকিৎসা করাতে যা যা করণীয় তা আমরা করবো।

সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রনি সাহা এ প্রতিবেদককে বলেন, অসুস্থ ওই ব্যক্তির হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে পচে ঘা হয়ে গেছে। প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন তার উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

অসুস্থ বৃদ্ধ ভিক্ষুক হেলালের চিকিৎসার দায়িত্ব নিলেন শামীম তালুকদার

আপডেট সময় ০৭:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫