ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

শেরপুরে লিমনের খুনিদের ফাঁসি চায় এলাকাবাসী

শেরপুর : লিমন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে প্রকাশ্য দিবালোকে হাবিবুর রহমান লিমন হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের গ্রেপ্তার করে ন্যায়বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৪ মে রবিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এলাকার বিপুল সংখ্যক নারী, শিশু ও পুরুষেরা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন লিমনের বাবা গোলাম মোস্তফা তালুকদার, মা হাসনা বানু, চাচা লিয়াকত আলী প্রমুখ।

উল্লেখ্য, ১৪ ফেব্রæয়ারি শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হাবিবুর রহমান লিমনকে খুন করা হয়। এ ব্যাপারে শেরপুর সদর থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রায় তিন মাসে দু’জন আসামি গ্রেপ্তার হলেও অন্যান্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। তাই আসামিদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এ প্রতিবেদককে বলেন, হাবিবুর রহমান লিমন হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রæতই তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শেরপুরে লিমনের খুনিদের ফাঁসি চায় এলাকাবাসী

আপডেট সময় ০২:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫