ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না তোফায়েলের

মাদারগঞ্জ : লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন তোফায়েল আহমেদ শৈশব। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তোফায়েল আহমেদ শৈশব (২০) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৫ মে সোমবার সকালে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় শৈশব গুরুতর আহত হন। এরপর ২৩ দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তোফায়েল আহমেদ শৈশব মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারের কাপড় ব্যবসায়ী আতিকুর রহমান তোতার ছেলে। তিনি ময়মনসিংহ নটরডেম কলেজ থেকে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি।

জানা গেছে, ১২ এপ্রিল সন্ধ্যায় মোটরসাইকেলে মাদারগঞ্জ থেকে জামালপুর যাচ্ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস স্টেশন মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেলটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে।এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতির হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে থেকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৩ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন এ প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না তোফায়েলের

আপডেট সময় ০৫:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫