ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

মাদারগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

মাদারগঞ্জ : বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর। ছবি : বাংলারচিঠিডটকম

‘সাহসী নতুন বিশ্বে রিপোর্ট-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’ এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ৩ মে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ মে শনিবার দুপুরে মাদারগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, অর্থ বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম শামিম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহীন, আনিছুর রহমান আইয়ুব, বজলুর রহমান খান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের মর্যাদা, অধিকার আদায় ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা এবং হয়রানির শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আপডেট সময় ০৫:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫