ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

নকলা পৌর এলাকার স্থায়ী মাস্টার প্লান তৈরির ড্রোন জরিপ শুরু

নকলা : পৌর এলাকার স্থায়ী মাস্টার প্লানের উদ্যেগে ড্রোন জরিপ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও দীপ জন মিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা পৌর এলাকার বিদ্যমান শহরটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে নকলা পৌর এলাকা জুড়ে দীর্ঘ প্রত্যাশিত একটি স্থায়ী মাস্টার প্লান তৈরির উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে পৌর প্রশাসক দীপ জন মিত্র ও পৌর প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায়।

মাস্টার প্লান তৈরির লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) অধীনে কার্যক্রম শুরু করেছে। ২৭ এপ্রিল রবিবার বিকালে এই প্রকল্পের আওতায় নকলা পৌরসভা প্রাঙ্গণে ডিজিটাল ড্রোন জরিপের সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু করা হয়। এর উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

এ সময় নকলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালে, সহকারী প্রকৌশলী ফকর উদ্দিন আহমেদ, উপসহকার প্রকৌশলী (বিদ্যুৎ) মো. বাবুল হোসেন, সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, টিকাদান সুপারভাইজার মোখলেছুর রহমানসহ আইইউজিআইপি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক দীপ জন মিত্র বলেন, এই ড্রোনটি নকলা পৌরসভার বিভিন্ন এলাকার আকাশে উড়ে জরিপ করবে। লাগাতার সাতদিনে গোটা পৌরসভার জরিপ সম্পন্ন হবে। এই মাস্টার প্লানটির কাজ শেষ হলে ভবিষ্যতে শুধু নকলা পৌরসভাই নয়, এই উপজেলা শহরটিও একটি সুপরিকল্পিত অত্যাধুনিক শহরে পরিণত হবে। যা জনগণের কাংখিত প্রত্যাশা পূরণ করবে। একই সাথে উন্নত পরিবেশে বসবাস করার নিশ্চয়তা বিধানে সক্ষম হবে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

নকলা পৌর এলাকার স্থায়ী মাস্টার প্লান তৈরির ড্রোন জরিপ শুরু

আপডেট সময় ০৮:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫