ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

বান্দরবানে হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবানে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ‘হিল ম্যারাথন ২০২৫’ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ২১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে ৩০০ জন প্রতিযোগী অংশ নেয়।

২৬ এপ্রিল শনিবার ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। জেলা সদরের সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে সকাল ১০টায় শেষ হয় এই ম্যারাথন।

সকালে এই হিল ম্যারাথনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য আইনজীবী উবাথোয়াই মারমা।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার আশরাফুল আলম। তিনি ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে ম্যারাথন শেষ করেন।

দ্বিতীয় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৮ মিনিট। ১ ঘণ্টা ৩০ মিনিটে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন ।

হিল ম্যারাথন ২০২৫-এর আহবায়ক শহিদুর রহমান সোহেল বলেন, এবারের ম্যারাথনে অংশ নেয়া ৩০০ দৌড়বিদের মধ্যে ৮ জন নারী ছিলেন। অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে ৫০ জন বান্দরবান জেলার এবং বাকিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম, অধ্যাপক মো: ওসমান গণি, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি অংচ মং মারমা ও মো: সাহেল।

এর আগে গত বছর বান্দরবানে অনুষ্ঠিত হয়েছিল ‘ভার্টিকাল ড্রিমারস আল্ট্রা ম্যারাথন’। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৪০০ প্রতিযোগী।

বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান সেনা রিজিয়ন, সদর সেনা জোন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রথমবারের মতো হিল ম্যারাথন অনুষ্ঠিত হলো।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বান্দরবানে হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫