ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

অপরাজেয় বাংলাদেশ জামালপুর কেন্দ্রে মাদার লিড ইনিশিয়েটিভ সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকন উল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

ফ্রিডম ফান্ডের আর্থিক সহায়তায় অপরাজেয় বাংলাদেশ জামালপুরের আয়োজনে ২৭ এপ্রিল রবিবার বিকালে স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রে মাদার লিড ইনিশিয়েটিভ সভা অনুষ্ঠিত হয়েছে।

অপরাজেয় বাংলাদেশ জামালপুরের কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকন উল ইসলাম। অপরাজেয় বাংলাদেশ জামালপুরের সমাজকর্মী মো. আব্দুল মোত্তালেবের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু।

জামালপুর : বক্তব্য রাখেন অপরাজেয় বাংলাদেশ জামালপুরের কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়াও মাদার গ্রুপের তিনজন সদস্য সোনিয়া আক্তার, জাহানারা বেগম ও ফাতেমা বেগম তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। মাদার গ্রুপের সদস্য সোনিয়া আক্তার সভায় বলেন, আমরা জন্ম নিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতার তালিকাভুক্তি করণের আবেদন করেছি। সেগুলো বাস্তবায়ন হলে আমরা অনেক উপকৃত হবো। সভায় বিভিন্ন কমিউনিটির ১৩ জন মা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকন উল ইসলাম মাদারগ্রুপের মায়েদের বিভিন্ন সমস্যার কথা শুনেন, পেশা হিসাবে বেছে নেয়ার মতো ভালো ভালো কিছু কাজের সাথে সম্পৃক্ত হওয়ার বিভিন্ন পরামর্শ দেন। এছাড়াও তিনি জন্ম নিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতার তালিকাভুক্তি করণে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি স্নেহা আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন এবং আশ্রিত ছেলে-মেয়েদের খোঁজখবর নেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাজেয় বাংলাদেশ জামালপুর কেন্দ্রে মাদার লিড ইনিশিয়েটিভ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫