ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ মিছিল

জামালপুর : হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম জামালপুর সদর উপজেলা শাখার নেতা-কর্মীরা। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হল- ফ্যাসিবাদের আমলে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যােগ ও ওয়াকফ আইন বাতিল এবং ফিলিস্তিন দখলদারমুক্ত করার উদ্যােগ নেয়া।

হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতী আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নজরুল ইসলাম, আল-আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের মুফতি আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী সুহাইল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতি সাঈদ আহম্মদ, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতি আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার সভাপতি হযরত মাওলানা আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান সাকী, মুফতি তানভীর মাহাতাব রহমান, সদস্য হাফেজ মাওলানা মশিউর রহমান খান আজাদী, হেফাজতের নেতা মুফতি সাইদুর রহমান, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি মুখলেছুর রহমান জমিরী প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে তাদের দাবিগুলো বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের হেফাজতে ইসলাম জামালপুর জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ মিছিল

আপডেট সময় ০৭:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫