ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ভূমি অধিগ্রহণের চেক বিতরণে অনিয়ম

সরিষাবাড়ী : দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের যথাযথ মান প্রশস্ততা উন্নীতকরণ নির্মাণ প্রকল্প। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের যথাযথ মান প্রশস্ততা উন্নীতকরণ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণের অনিয়মের অভিযোগ করেছেন আশরাফ সরকার নামে ভুক্তভোগী এক ব্যক্তি। তাদের দখলীয় জমিতে প্রকল্পের এ কাজের জন্য অধিগ্রহণ করা জমির কোন টাকা পাননি তিনি।

এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি তিনি। অনিয়মে জড়িতদের শাস্তির দাবি জানান ভুক্তভোগী আশরাফ সরকার। আশরাফ সরকার সরিষাবাড়ী উপজেলার কোনাবাড়ী গ্রামের আব্দুল লতিফ সরকারের ছেলে ।

অভিযোগে জানা গেছে, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার হালুয়াঘাট শিমলা মাধব মৌজার ০,০৯০০ এর ভূমি যার এল এ কেইস নম্বর-০৩/২০২২-২৩। এ ভূমির উপর দিয়ে দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের যথাযথ মান প্রশস্ততা উন্নীতকরণ নির্মাণ প্রকল্পের জন্য ভূমি ও ভূমিতে অবকাঠামো অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের আলাল উদ্দিনের ছেলে আনিছুর রহমান অসদোউপায় অবলম্বন করে আশরাফ সরকারের জমি তার নামে তালিকায় অন্তর্ভুক্ত করে নেন। কোন প্রকার স্বত্ব, স্বার্থ বা ভূমি দখলে না থাকলেও তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করায় প্রকৃত ভূমির মালিক জমি অধিগ্রহণেরর টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এতে ওই এলাকায় জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

সরিষাবাড়ীতে ভূমি অধিগ্রহণের চেক বিতরণে অনিয়ম

আপডেট সময় ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫