ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং পুলিশের সামর্থ্য বাড়াতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

২৪ এপ্রিল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাট্রিও পিয়ান্তেদোসির আসন্ন বাংলাদেশ সফর, (আগামী ৫-৬ মে), অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবি’কে উন্নত প্রশিক্ষণ প্রদান, জনশৃঙ্খলা রক্ষা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিসহ দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি বলেন, ইতালিতে কর্মরত বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত অবদান রাখছে।

বর্তমানে প্রায় আড়াই লাখ দক্ষ বাংলাদেশি কর্মী দেশটিতে কাজ করছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের মাধ্যমে সেখানে কর্মরত দক্ষ বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বাড়বে এবং এর মাধ্যমে দুদেশের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে রাষ্ট্রদূত আরও জানান, সফরে স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ৫ মে ২০২৫ তারিখে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সে সময় উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে অবৈধ অভিবাসন রোধ, আন্তঃদেশীয় অপরাধ দমন, দুদেশের পুলিশের পারস্পরিক সহযোগিতা, ইত্যাদি বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হতে পারে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক নিয়মকানুন মেনে বৈধ চ্যানেলে জনশক্তি রপ্তানিতে আগ্রহী।

তিনি বলেন, আমরা অবৈধ অভিবাসনের বিপক্ষে। ইতালিসহ বিভিন্ন দেশে গমনের ক্ষেত্রে যে-সব দালাল ও অবৈধ মানবপাচার চক্র সক্রিয় রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাষ্ট্রদূত এসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন এবং ইতালি সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) মো. শামীম খান, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-১) মু. জসীম উদ্দিন খান, ঢাকায় ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাচে গুইসেপ জিয়োভানি প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫