ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা
জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান

বকশীগঞ্জে বিএনপির অঙ্গদলের নেতাসহ আটক ৯

বকশীগঞ্জ : জুয়ার আসর থেকে আটক নয়জন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসরে অভিযান চালিয়ে বিএনপির অঙ্গদল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কৃষকদলের যুগ্ম আহ্বায়কসহ নয়জনকে আটক করা হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী এলাকায় অভিযান চালায় জামালপুর ডিবি-২ এর সদস্যরা।

গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে ২২ এপ্রিল রাতে কামালেরবার্ত্তী এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন ডিবি-২ এর একটি আভিযানিক দল। এ সময় জুয়ার আসর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেরুপ হাসান খোরশেদ, ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, বাবুল মিয়া, বিলেত আলী, আজাদ মিয়া, মজনু মিয়া, আব্দুল মান্নান, শফিক মিয়া ও মো. আব্দুল্লাহকে আটক করা হয়।

জামালপুর ডিবি-২ ওসি নুরুল ইসলাম বাদল এ প্রতিবেদককে বলেন, আটক জুয়ারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ২৩ এপ্রিল বুধবার দুপুরে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান

বকশীগঞ্জে বিএনপির অঙ্গদলের নেতাসহ আটক ৯

আপডেট সময় ০৬:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫