ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরে ধানক্ষেতে অটোরিকশা চালকের মরদেহ

শেরপুর : ধানক্ষেতে অটোরিকশা চালকের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ সংলগ্ন ধানক্ষেত থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত আব্দুল লতিফ (৪৫) বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ সংলগ্ন ধানক্ষেতে এক অজ্ঞাত পরিচয়ের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সাথে মরদেহের পরিচয় শনাক্ত করে।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তির সাথে থাকা অটোরিকশা ছিনতাইয়ের জন্য শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যায়।

মরদেহের ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শেরপুরে ধানক্ষেতে অটোরিকশা চালকের মরদেহ

আপডেট সময় ০৪:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫