ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই, পুলিশ জনগণের : পুলিশ সুপার

ইসলামপুর : বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেছেন, পুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই। পুলিশ জনগণের। আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ। এই স্লোগানকে নিয়ে ৫ আগস্টের পর নতুনভাবে পুলিশ গঠিত হয়েছে। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন ভাতা হয়। সেখানে পুলিশ কখনই জনগণের প্রতিপক্ষ হতে পারে না।

২০ এপ্রিল রবিবার বিকালে জামালপুরের ইসলামপুর থানা পুলিশের আয়োজনে উপজেলার গুঠাইল বাজার কাছারি মাঠে বিট পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামাজিক ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যেকোনো অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌল্লাহ পাহলোয়ান, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা আমীর সুলতান মাহমুদ সিরাজী প্রমুখ।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই, পুলিশ জনগণের : পুলিশ সুপার

আপডেট সময় ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫