ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

স্বচ্ছ রাজনীতিচর্চা ও চরাঞ্চলের উন্নয়নে সাপধরীতে বিএনপির সভা

ইসলামপুর : সাপধরী ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় বিএনপিনেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাপধরী ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা স্বচ্ছ রাজনীতিচর্চা ও যমুনার দুর্গম চরে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়েছে। আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের সমর্থনে সাপধরীর মণ্ডলপাড়া বাজারে ১৯ এপ্রিল শনিবার বিকালে সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজি শাহজান আলী মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী। আজিজুর রহমান চৌধুরী বলেন, সাপধরী ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের নির্দেশে স্বচ্ছ রাজনীতির চর্চায় আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, নির্বাচনে ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এ এস এম আব্দুল হালিম সুশিক্ষা, সততা, ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। তিনি দুর্নীতিবিরোধী আমর্শের মূর্তপ্রতীক এবং স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। আমরা সাপধরী ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী তার স্বচ্ছ রাজনীতির প্রতি শতভাগ আস্থাশীল।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাপধরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাফর প্রামানিক, হারুনুর রশিদ প্রামানিক, যুবদল নেতা হেলাল উদ্দীন, শাকিল আহম্মেদ চৌধুরী, এনা মণ্ডল, রেজাউল প্রামানিক, দুদু আকন্দ, মকর আলী প্রামানিক, শহিজল বেপারী, আকবর প্রামানিক, তোরাপ শেখ, মোজাহার প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

স্বচ্ছ রাজনীতিচর্চা ও চরাঞ্চলের উন্নয়নে সাপধরীতে বিএনপির সভা

আপডেট সময় ০৬:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫