ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

জামালপুরে বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

জামালপুর : বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ে ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী মহাসমাবেশের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। ২০ এপ্রিল রবিবার দুপুরে জামালপুর শহরের বেসরকারি জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট ও জামালপুর মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

২০ এপ্রিল দুপুরে জামালপুর শহরের গেটপাড় এলাকা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় বক্তব্য রাখেন পলিটেকনিক শিক্ষার্থী ইমরান তাহির, অনন্ত, সাথী, নাইমুল, জিহাদ, আবির প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমরা হামলার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছি। এছাড়াও জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাই কোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ আন্দোলনের ছয়দফা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে সেগুলো মেনে নেয়ার দাবি জানান।

পরে শিক্ষার্থীদের বিক্ষোভ তারা মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে থেকে বসাকপাড়া এলাকা, ভোকেশনাল মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় গেটপাড় এলাকায় গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুরে বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৬:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫