ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদ বকশীগঞ্জ শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ

বকশীগঞ্জ : গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন ও সদস্য সচিব আমির হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শাখা গণঅধিকার পরিষদের (জিওপি) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে শাহরিয়ার আহমেদ সুমনকে আহ্বায়ক ও আমির হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। ১৯ এপ্রিল রবিবার গণঅধিকার পরিষদের (জিওপি) জামালপুর জেলা শাখা এই কমিটির অনুমোদন দিয়েছে।

গণঅধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে তিন মাস মেয়াদি এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়নে কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন জানান, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালনের চেষ্টা করে যাব। সেই সঙ্গে ২৪ এর জুলাই বিপ্লবে যেভাবে অংশ নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত ছিলাম ভবিষ্যতেও সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে শির উঁচু করে কথা বলে যাব। এ সময় তিনি বিবেকবান মানুষদের গণঅধিকার পরিষদে যোগদানের অনুরোধ করেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

গণঅধিকার পরিষদ বকশীগঞ্জ শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ

আপডেট সময় ০৮:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫