ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে ঝিনাই নদে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদে সাঁতার কাটতে গিয়ে হাসান মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসানের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে পৌর এলাকার ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ঝিনাই নদে সাঁতার কাটতে নামে। বন্ধুদের অগোচরে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারের কান্নায় ভারি হয়ে উঠে পুরো গ্রাম।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শহিদুল্লা ইসলাম এ প্রতিবেদককে বলেন, স্থানীয়রা জামালপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ঝিনাই নদে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫