ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে তিরুথায় ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুর : ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

মানবতার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্ববাসীর তীব্র প্রতিক্রিয়া উপেক্ষা করে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে জামালপুর পৌরসভার তিরুথায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তৌহিদি জনতা। ১৮ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর সেখানে এ কর্মসূচি পালন করা হয়।

জুমার নামাজের পর তিরুথা বটতলা বাজারে শতশত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, তিরুথা-বামুনপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মল হোসেন, মাওলানা কামাল হোসেন, তিরুথা বটতলা জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমান, রামনগর জামে মসজিদের ইমাম মুফতি ইলিয়াস প্রমুখ।

জামালপুর : ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে তিরুথায় মুসল্লিদের বিক্ষোভ মিছিল।ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশ শেষে তিরুথা বটতলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বামুনপাড়া ফিসারি মোড়ে গিয়ে শেষ হয়। ফ্রি ফ্রি পেলেস্টাইন, বয়কট বয়কট ইসরাইল বয়কট, ইয়স্রাইলি পণ্য বয়কট, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক, ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গ্রামের জনপদ। পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হাজারো মুসল্লি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে মুক্তিকামী ফিলিস্তিনিদের রক্ষা, এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের পতন কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিরুথা জামে মসজিদের ইমাম মাওলানা মো. নজরুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে তিরুথায় ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় ০৮:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫