ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

সেমিফাইনালে উঠে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ইন্টার

সেমিফাইনালে উঠে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ইন্টার মিলান। ছবি : সংগৃহীত

বায়ার্ন মিউনিখের সাথে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। এর মাধ্যমে এবারের মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালিয়ান জায়ান্টরা।

শেষ চারে ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বার্সেলোনা।

সান সিরোতে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে দুই দল মুখোমুখি হয়। যে কারনে কোন দলই স্বাভাবিক খেলা খেলতে পারেনি।

২০১০ সালে হোসে মরিনহোর অধীনে ইন্টার সিরি-এ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপ জয় করেছিল। এবারও সেই আশায় এগিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। নাপোলির থেকে তিন পয়েন্ট এগিয়ে সিরি-এ লিগে শীর্ষে রয়েছে ইন্টার। একইসাথে ঘরোয়া কাপেরও সেমিফাইনালে উঠেছে। দুই বছর আগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়নি। এবার আর ইউরোপীয়ান এলিট ক্লাব প্রতিযোগিতায় সেই ভুল করতে চায়না ইন্টার।

ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আগের তিনটি এ্যাওয়ে ম্যাচেই জয়ী হয়েছিল বায়ার্ন। কিন্তু এবার ইনজুরির কাছে হার মানতে হলো বুন্সেসলিগার চ্যাম্পিয়নদের।

১৫ বছর আগে সেমিফাইনালে বার্সেলোনাকে পরাজিত করার রেকর্ড রয়েছে ইন্টার। আগামী ৬ মে সান সিরোতে তারই পুনরাবৃত্তি করতে চায় সিমোনে ইনজাগির দল।

৫২ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের গোলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতায় ফিরে বায়ার্ন। ৫৮ মিনিটে ডিমারকোর কর্ণার থেকে লটারো মার্টিনেজের গোলে আবারো এগিয়ে যায় ইন্টার। তিন মিনিট পর আরো একটি কর্ণার থেকে পাভার্ড তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলে পুরো সান সিরো উল্লাসে ফেটে পড়ে। ৭৬ মিনিটে এরিক ডায়ার গোল করলেও তা বায়ার্নের হার এড়াতে পারেনি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সেমিফাইনালে উঠে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ইন্টার

আপডেট সময় ০৭:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫