ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বকশীগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশী আটক

বকশীগঞ্জ : বিজিবির অভিযানে আটক খোকন গাজী ও সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সীমানা পিলারের কাছ থেকে দুই বাংলাদেশীকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির সাতানীপাড়া সীমান্ত ফাঁঁড়ির সদস্যরা। ১৬ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজারটিলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজিবির হাতে আটক দুই বাংলাদেশী হলেন- ভোলা জেলার ভোলা সদর উপজেলার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)।

১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশী ১৬ এপ্রিল রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ নম্বর পিলারের কাছে মাজারটিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ওই দুই বাংলাদেশী। আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় দুটি আধার কার্ড, তিনটি মোবাইল ফোনসেট, পাঁচটি সিম কার্ড, দুটি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে দুই বাংলাদেশীকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবির হাতে আটক দুই বাংলাদেশীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বকশীগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশী আটক

আপডেট সময় ০৬:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫