ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৩৫শ’ ইয়াবা বড়ি উদ্ধার, মাদক কারবারি আটক

জামালপুর : ইয়াবা বড়িসহ আটক মাদকব্যবসায়ী সোনা মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তিনহাজার ৫০০ টি ইয়াবা বড়িসহ মো. সোনা মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৬ এপ্রিল বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক সোনা মিয়া উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজের নেতৃত্বে একটি অভিযানিক দল দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামে অভিযান চালান। ওই গ্রামের মো. সোনা মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আটক করা হয় সোনা মিয়াকে। তার দেহ তল্লাশি করে শার্টের সামনের পকেটে এবং বসতঘরে তল্লাশি করে তিন হাজার ৫০০টি এ্যামফিটামিনযুক্ত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

জামালপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ বিষয়টি নিশ্চিত করে ১৭ এপ্রিল বৃহস্পতিবার বাংলারচিঠিডটকমকে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম বাদী হয়ে ১৬ এপ্রিল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামি সোনা মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

দেওয়ানগঞ্জে ৩৫শ’ ইয়াবা বড়ি উদ্ধার, মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫