ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বকশীগঞ্জে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জু্লেখা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ ১৬ এপ্রিল বুধবার বিকালে বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামের স্বামীর ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করে।

জুলেখা বেগম পুরান বাট্টাজোড় গ্রামের গরু ব্যবসায়ী নাজমুল হকের স্ত্রী। জুলেখা বেগমের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, ১৬ এপ্রিল বিকাল ৪টার দিকে স্বামীর ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা জুলেখা বেগমের মরদেহ দেখতে পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

জুলেখা বেগমের ভাবী ফারজানা বেগম জানান, ১৫ এপ্রিল মঙ্গলবার ব্যবসার টাকা নিয়ে স্বামী নাজমুলের সঙ্গে ঝগড়া হয় জুলেখার। এসব কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান ফারজানা বেগম।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে ময়না তদন্তে পাঠানো হবে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে৷

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫