ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ : জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ী হতে পারলেই এ বছরের শেষে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে। এই সমীকরণকে মাথায় রেখে লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন মাঠে ১৭ এপ্রিল বৃহস্পতিবারের ম্যাচ সম্পর্কে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ক্যারিবীয়ানদের বিপক্ষে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে তার দল পুরোপুরি প্রস্তুত।

ইতোমধ্যেই টানা তিন ম্যাচে জয়ী হয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে টাইগ্রেসরা। কিন্তু শেষ দুটি ম্যাচে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর আরো এক শক্তিশালী দল পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

এই দুই ম্যাচ নিজেদের সেরাটা দিয়েই মোকাবেলা করতে হবে বলে জ্যোতি মনে করেন, ‘আমরা যত দ্রুত সম্ভব বিশ্বকাপের টিকেট পেতে টাই। আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। পরের ম্যাচের জন্য দলের সবাই মুখিয়ে আছি। এই মুহূর্তে দলের সবার আত্মবিশ্বাসও বেশ তুঙ্গে।’

থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে পরাজিত করে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। এরপর নাটকীয় ম্যাচে আয়ারল্যান্ডক ২ উইকেটে পরাজিত করার পর তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায়।

আগের তিন ম্যাচের প্রতিশ্রুতি নিয়েই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে মোকাবেলা করতে চান জ্যোতি। বিশেষ করে প্রথম তিন ম্যাচের মনোযোগ তিনি ধরে রাখতে চান। এ সম্পর্কে জ্যোতি বলেন, ‘একটি দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমাদের সেদিকটাই গুরুত্ব দিতে হবে। অবশ্যই ম্যাচটি বেশ বড়। কিন্তু আগের তিনটি ম্যাচ আমরা যেভাবে খেলেছি তারই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যাবে।

এই তিনটি জয়ে জ্যোতির নেতৃত্বে দলের ব্যাটিং বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিন ম্যাচে ২৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশের অধিনায়ক এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছে।

আর জ্যোতি বিষয়টি নিয়ে দারুন আত্মবিশ্বাসী, ‘গত কয়েক বছর যাবত ব্যাটিংয়ে আমরা দূর্বল ছিলাম। বিপরীতে বোলাররা ভাল করছিল। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাটাররা যেভাবে সহযোগিতা করেছে তা অভাবনীয়। বিশেষ করে টপ অর্ডার ধারাবাহিক রান পাচ্ছে। এই একটি জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন ছিল, যা দীর্ঘদিনের লক্ষ্য ছিল।

সেই উন্নতি এখন দৃশ্যমান। আশা করছি এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো।’

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ : জ্যোতি

আপডেট সময় ০৯:২০:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫