ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নিগার ও শারমিন

নারীদের ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং তালিকায় ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নিগার সুলতানা ও শারমিন আক্তার। ছবি : সংগৃহীত

নারীদের ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং তালিকায় ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পৌঁছে গেছেন বাংলাদেশের দুই ব্যাটার নিগার সুলতানা ও শারমিন আক্তার।

নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ ১৫ এপ্রিল মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং পারফরমেন্সে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে নিগার ও শারমিনের। থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংসের পর আয়ারল্যান্ডের সাথে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিগার। ফলে ১৬ ধাপ এগিয়ে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন তিনি। র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন এই ডান-হাতি ব্যাটার।

ওয়ানডেতে নিগারের আগের সেরা র‌্যাংকিং ছিল ৪১ এবং শারমিনের ৩৯।

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে তৃতীয় উইকেটে ১৩৮ বলে ১৫২ রানের জুটি গড়ে দলের ১৭৮ রানের জয়ে অবদান রাখেন নিগার ও শারমিন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের জয়ের ম্যাচে ৬১ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন রিতু মনি। ১৬ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে উঠেছেন ওই ম্যাচের সেরা খেলোয়াড় রিতু।

বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুনের। থাইল্যান্ডের বিপক্ষে উইকেট শূন্য থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে ৩ উইকেট শিকার করেন রাবেয়া। সাত ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই বল হাতে চমক দেখান ফাহিমা। ২১ রানে ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৫০ রানে ২ উইকেট নেন এই লেগি। ফলে তিন ধাপ উন্নতিতে ৪৮তম স্থানে উঠেছেন ফাহিমা।

ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন এবং অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে নিগার ও শারমিন

আপডেট সময় ০৯:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫