ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে পহেলা বৈশাখ উদযাপিত

জামালপুর : পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : আসমাউল আসিফ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুর জেলা শহরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সোমবার সকালে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

জামালপুর : পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের শোভাযাত্রা। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

সকালে জামালপুর শহরের বকুলতলা মোড় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, টিআইবির জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সভাপতি ফজলে এলাহী মাকাম, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেসুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানিসহ সরকারি বেরসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়াও আনন্দ শোভাযাত্রায় শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, উদীচী, থিয়েটার অঙ্গন, জামালপুর লালন একাডেমি, লোকজ, মণিমেলা খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কর বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে পহেলা বৈশাখ উদযাপিত

আপডেট সময় ০৯:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫