ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

ইসলামপুর : উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

বাঙালির ঐতিহ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রেজুয়ান আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এতে অংশ নেন।

দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে সরকারী ইসলামপুর কলেজ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, সাবেক সহসভাপতি একেএম শহিদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান শাহিন, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, নাজিম হোসেন নোমান, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া, যুবদলের যুগ্মআহবায়ক মাহফুদুজ্জামান লুলু, ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অন্যদিকে ইসলামপুরে ঐতিহ্যবাহী সুপার স্টার ক্লাবের আয়োজনে পাটনীপাড়া মোড় থেকে নববর্ষের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে রেলগেটে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মনির খান লোহানীসহ সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

আপডেট সময় ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫