ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

নারাইন নৈপুণ্যে তৃতীয় স্থানে উঠল কলকাতা

সুনীল নারাইনের অলরাউন্ড নৈপুণ্যে কলকাতা ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ছবি : সংগৃহীত

সুনীল নারাইনের অলরাউন্ড নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠল কলকাতা নাইট রাইডার্স।

১১ এপ্রিল শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ৩ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে ১৮ বলে ৪৪ রান করেন নারাইন।

এই জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে কলকাতা। টানা পাঁচ ম্যাচ হেরে টেবিলের নবম স্থানে আছে ৬ খেলায় মাত্র ২ পয়েন্ট পাওয়া চেন্নাই।

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬ রানেই দুই ওপেনারকে হারায় চেন্নাই। তৃতীয় উইকেটে ৩৩ বলে ৪৩ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন রাহুল ত্রিপাঠি ও বিজয় শঙ্কর।

দলীয় ৬৫ রানের মধ্যে ত্রিপাঠি ও বিজয় ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় চেন্নাই। এতে রান তোলার গতি কমে যায় তাদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করে চেন্নাই।

দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শিবম দুবে। বিজয় ২৯ ও ত্রিপাঠি ১৬ রান করেন। নারাইন ৩টি, বরুণ চক্রবর্তী ও হার্ষিত রানা ২টি করে উইকেট নেন।

জবাবে ৪ ওভারে ৪৬ রান তুলে বিচ্ছিন্ন হন কলকাতার দুই ওপেনার কুইন্টন ডি কক ও নারাইন। ৩টি ছক্কায় ১৬ বলে ২৩ রান করে প্রথম আউট হন ডি কক।

দলীয় ৮৫ রানে সাজঘরে ফিরেন নারাইন। ২টি চার ও ৫টি ছক্কায় ১৮ বলে অনবদ্য ৪৪ রান করেন নারাইন।

তৃতীয় উইকেটে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে কলকাতার জয় নিশ্চিত করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে ও রিঙ্কু সিং। রাহানে ২০ ও রিঙ্কু ১৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন নারাইন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নারাইন নৈপুণ্যে তৃতীয় স্থানে উঠল কলকাতা

আপডেট সময় ০৯:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫