ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ধনবাড়ীতে ইসলামী আন্দোলন মাদারগঞ্জের ১৩ নেতা-কর্মী আহত

জামালপুর : ধনবাড়ীতে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি : বাংলারচিঠিডটকম

ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জামালপুর থেকে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার ১৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ১২ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জরুল ইসলাম, খোরশেদ আলম, হাফেজ ফেরদৌস ও জুবায়ের সহ ১৩ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১২ এপ্রিল সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথে ধনবাড়ীর বানিয়াজং এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাজা ইস্যুতে একাত্মতা প্রকাশে রওনা হওয়া এই মানবিক যাত্রা ব্যাহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ধনবাড়ীতে ইসলামী আন্দোলন মাদারগঞ্জের ১৩ নেতা-কর্মী আহত

আপডেট সময় ০৮:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫