ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জুলাই মাসে চীনে শীর্ষ সম্মেলন করবে ইউরোপীয় ইউনিয়ন

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী জুলাই মাসে চীনে শীর্ষ সম্মেলনে মিলিত হবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

১১ এপ্রিল শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের এবং উচ্চহারে শুল্ক আরোপের আগে, জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন একটি শীর্ষ সম্মেলনের পরিকল্পনা ঘোষণা করেছিল।

কাউন্সিলের ওই মুখপাত্র বলেন, সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য আমরা চীনের সঙ্গে সমন্বয় করছি। আশা করা হচ্ছে, এটি জুলাইয়ের দ্বিতীয়ার্ধে চীনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের পদক্ষেপকে ‘একতরফা উৎপীড়ন’ হিসেবে আখ্যায়িত করেন। এই শুল্ক ব্যবস্থা প্রতিরোধে তিনি ইউরোপীয় ইউনিয়নকে বেইজিংয়ের সঙ্গে হাত মেলানোর আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জুলাই মাসে চীনে শীর্ষ সম্মেলন করবে ইউরোপীয় ইউনিয়ন

আপডেট সময় ০৯:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫