ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মেলান্দহে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, গাছসহ চাষি গ্রেপ্তার

গ্রেপ্তার সাইফুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ভুট্টার সাথে গাঁজা চাষের অভিযোগে সাইফুল ইসলাম (৪৮) নামের এক চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ এপ্রিল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবি-১ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

গ্রেপ্তার সাইফুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের রান্ধুনীগাছা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে। এ সময় তার চাষকৃত ভুট্টা ক্ষেত থেকে দেড় কেজি ওজনের দুটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ভুট্টা ক্ষেতে গাঁজার গাছ রোপণ করে। গাছটি বড় হলে বিষয়টি গোপন রাখে সে। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভুট্টা ক্ষেতে লুকানো অবস্থায় গাঁজার গাছ দুটি উদ্ধার করে। অভিযানে সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মেলান্দহে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, গাছসহ চাষি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫