ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহমুুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে সাধুরপাড়ায় মানববন্ধন

বকশীগঞ্জ : আসামি মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে সাধুরপাড়ায় মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা ও নাশকতা মামলার আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বুুধবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সাধুরপাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রাশেদুজ্জামান সোনা, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, প্রয়াত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, স্বেচ্ছাসেবক দলের নেতা আনার আলী প্রমুখ।

বক্তারা বলেন, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আবারও চেয়ারম্যান পদ ফিরে পেতে অপচেষ্টা করে যাচ্ছেন। তিনি আবারও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ফলে আবারও সাধুরপাড়া ইউনিয়নে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা। এ সময় বক্তারা মাহমুদুল আলম বাবুকে পুনরায় গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

মানববন্ধনে সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক মানুষ ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা অংশ নেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মাহমুুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে সাধুরপাড়ায় মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫