ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

বকশীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ : বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ৮ এপ্রিল মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া মাদরাসা মাঠে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম। তিনি বলেন, মাদক, জুয়া ও অবৈধ বালুর ব্যবসা বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশ বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যেখাইে বাল্যবিবাহ হবে সেখানেই পুলিশ একশনে যাবে। যারা বাল্যবিবাহ সংঘটিত করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন।

তিনি আরও বলেন, কোথাও অপরাধ হলে আমাদের তথ্য দিন। পুলিশ আপনাদের পাশে থাকবে। সামাজিক অপরাধ নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম তোতা, পূজা উদযাপন পরিষদের নেতা অনুপ কুমার সেন, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলী হাসান খোকা, মোশারফ হোসেন, ছাত্রনেতা সাদ আহমেদ রাজু, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ মিয়া।

বিটি পুলিশিং সভায় ছোট ছোট সামাজিক সমস্যা দূর করা এবং জরুরি সেবা পেতে ৯৯৯ নম্বরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা ওই সভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বকশীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫