ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১৬৭ রানে জিতল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে ৮ এপ্রিল মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছিল স্কটল্যান্ড নারী দলকে।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

ওপেনার ফারজানা ৫টি চারে ৫০ রান করেন। চার নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিগার। ৯টি চার ও ১টি ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন তিনি।

এছাড়া শেষ ব্যাটার জান্নাতুল ফেরদৌস ৮টি বাউন্ডারিতে ৩৪ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।

জবাবে বাংলাদেশ বোলারদের তোপে ৩৯.১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন দুয়া মাজিদ।

বল হাতে বাংলাদেশের মারুফা আকতার-রাবেয়া খান ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন। পাশাপাশি ১টি করে শিকার করেন ফারিহা তৃষ্ণা ও জান্নাতুল।

আগামী ১০ এপ্রিল লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ নারী দল।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১৬৭ রানে জিতল বাংলাদেশ

আপডেট সময় ০৯:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫