ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

দেওয়ানগঞ্জে যমুনার ভাঙন পরিদর্শনে ইউএনও আতাউর রহমান

দেওয়ানগঞ্জ : চর ডাকাতিয়াপাড়া গ্রামে দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান। তিনি ৮ এপ্রিল মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, বিএনপিনেতা ও সাধারণ ভুক্তভোগেী পরিবারের সদস্যদের নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শ করেন।

জানা গেছে, উপজেলার চিকাজানি ইউনিয়নে অসময়ে যুমনা নদীর ভাঙনের কারণে চর ডাকাতিয়াপাড়া গ্রামে প্রায় দু্ই শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। হুমকির মুখে রয়েছে হাজীপাড়া গ্রামসহ চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৮ এপ্রিল সকালে চরডাকাতিয়াপাড়া গ্রামের নদী ভাঙন এলাকা ও ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ইউএনও মো. আতাউর রহমান। নদী ভাঙনরোধে তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে প্রায় সাত হাজার জিও ব্যাগ ফেলার ফেলার ব্যবস্থা করেন।

দেওয়ানগঞ্জ : স্থানীয়দের সাথে নিয়ে চর ডাকাতিয়াপাড়া গ্রামে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন ইউ ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

পরিদর্শন ও জিও ব্যাগ ফেলার সময় পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বিভাগ শাখার কর্মকর্তা মো. হাসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রেজাউল করিম বাবলু, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মুখলেছুর রহমান মুখলেছ, উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ ইউএনও’র সাথে ছিলেন।

পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, চর ডাকাতিয়াপাড়ায় যমুনা নদীর ভাঙন রোধ করার জন্য জরুরিভাবে ৩০ লাখ টাকা ব্যয়ে ৩৫ মিটার ভাঙনে প্রায় সাত হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে। পরবর্তীতে আরও কাজ করা হবে।

ইউএনও মো. আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, যমুনা নদী ভাঙনের শিকার আমরা বহুদিন ধরে। চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া গ্রামটি অসময়ে নদী ভাঙনের অনেক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনের সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে দ্রুতভাবে আজ জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছি। আর যাতে নদী ভাঙনের শিকার না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। মানবিক দিক বিবেচনায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সার্মথ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

দেওয়ানগঞ্জে যমুনার ভাঙন পরিদর্শনে ইউএনও আতাউর রহমান

আপডেট সময় ০৯:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫