‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্যের আলোকে ৮ এপ্রিল মঙ্গলবার জামালপুর জেলা স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলা ইউনিটের আয়োজনে ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় স্কাউট ভবনের সামনে পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীতের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
জামালপুর সদর উপজেলা স্কাউটসের সভাপতি জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউটস কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক শফিউর রহমান ও সহকারী কমিশনার কাফি পারভেজ।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে জামালপুর সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আব্দুল্লাহ, জেলা কাব লিডার মো. বরকত আলী, জেলা স্কাউট লিডার মো. আনিছুর রহমান, সদর উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মো. শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক রাকিব হাসান। জামালপুর জিলা স্কুল, অরুণোদয় মুক্ত স্কাউট ও সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের সদস্যরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি নিজের দেশকে গড়তে দেশকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে স্কাউট আছে সবখানে। দুর্যোগে সাহায্য করতে, সমাজে সচেতনতা গড়তে, পরিবেশ রক্ষায় কাজ করতে আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেশের জন্য নিবেদিত হতে হবে।
নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















