স্বাধীনতাকামী মুসলমান রাষ্ট্র ফিলিস্তিনের ওপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞের প্রতিবাদে জামালপুর দরবার শরীফের উদ্যোগে ৮ এপ্রিল মঙ্গলবার সকালে শহরের তমালতলা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, শাহ সূফি শায়াখুল ইসলাম, মুফতি আবুল হাসেম, মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমা লংঘন করেছে। মুসলিমদের জন্য যুদ্ধ করে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। বিশ্ব নেতাদের গাজার জনগণকে রক্ষায় এগিয়ে আসার দাবি জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জামালপুর দরবার শরীফের সকল আশেকান, জাকেরানসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















