ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইইউ’র শুল্ক প্রস্তাব ‘আমাদের জন্য খুবই খারাপ’ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭ এপ্রিল সোমবার বলেছেন, গাড়িসহ শিল্প পণ্যের ওপর শুল্ক রেয়াতের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবটি আটলান্টিক মহাদেশের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়।

৭ এপ্রিল ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। জাপানের মত তারা আমাদের গাড়ি নেয় না, আমাদের কৃষি পণ্য নেয় না। তারা ব্যবহারিকভাবে কিছুই নেয় না।’

গত সপ্তাহে ট্রাম্প তার সর্বাত্মক সুরক্ষাবাদী আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

৭ এপ্রিল ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনের গাড়ি এবং অন্যান্য শিল্প পণ্যের ওপর দ্বিপাক্ষিক শুল্ক ছাড়ের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্পের এই মন্তব্য এসেছে।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডার লেইন সতর্ক করে বলেছেন, ‘আমরা শিল্প পণ্যের ওপর শূন্য শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছি। ইউরোপ সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভালো চুক্তি করতে প্রস্তুত। তবে ট্রাম্পের বাণিজ্য আক্রমণাত্মক আচরণের বিরুদ্ধে ‘আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং আমাদের স্বার্থ রক্ষা করতেও প্রস্তুত।’

৭ এপ্রিলের মন্তব্যে ট্রাম্প আরো বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি আমেরিকান জ্বালানি কিনতে শুরু করে তবে ইইউ’র বাণিজ্য ঘাটতি ‘দ্রুত অদৃশ্য হয়ে যাবে।’

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইইউ’র শুল্ক প্রস্তাব ‘আমাদের জন্য খুবই খারাপ’ : ট্রাম্প

আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫