ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক ব্রুক

হ্যারি ব্রুক

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হয়েছেন মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক। ৭ এপ্রিল সোমবার এ ঘোষণা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জশ বাটলারের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রুক।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতায় অধিনায়কত্বের দায়িত্ব থেকে পদত্যাগ করেন বাটলার।

শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতাই নয়, বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে ব্রুকের। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সিরিজটি ৩-২ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড।

এবার পাকাপাকিভাবে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়কত্ব পেয়ে উ ছ্বিসিত ব্রুক। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক নির্বাচিত হওয়া সত্যিই সম্মানের।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলায় যখন ওয়ার্ফেডেলের বার্লিতে ক্রিকেট খেললাম তখন থেকেই ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার, ইংল্যান্ডের হয়ে খেলার, একদিন জাতীয় দলকে নেতৃত্ব দেবার স্বপ্ন দেখতাম। এখন সুযোগটি আমাকে দেওয়া হয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’

ইংল্যান্ডের সাদা বলের দুই ফরম্যাটে ভিন্ন-ভিন্ন দুই অধিনায়ক এবং টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও দায়িত্বে দেওয়ার গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই ফরম্যাটেই ব্রুকের উপর আস্থা রাখল ইসিবি।

আগামী মে মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন ব্রুক।

২০২২ সালে টি-টোয়েন্টি দিয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয় ব্রুকের। এখন পর্যন্ত ২৬টি ওয়ানডেতে ৮১৬ রান ও ৪৪টি টি-টোয়েন্টিতে ৭৯৮ রান করেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক ব্রুক

আপডেট সময় ০৯:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫