ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত শর্তাবলী সফলভাবে পূরণের পর আনুষ্ঠানিকভাবে পুনরায় ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন ।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে ৭ এপ্রিল সোমবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামেন নাসির।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। সাথে ছিল ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা।

নাসিরকে নিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ‘দুর্নীতি বিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়ার বাধ্যবাধকতা পূরণ সহ সব ধরনের শর্ত পূরণ করেই ক্রিকেটে ফিরেছেন নাসির। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ সালের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন নাসির।’

২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন নাসির। টেস্টে ১০৪৪ রান ও ৮ উইকেট, ওয়ানডেতে ১২৮১ রান ও ২৪ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৭০ রান ও ৭ উইকেট শিকার করেন তিনি।

২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন নাসির।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

আপডেট সময় ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫