ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ

জামালপুর : গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে ৭ এপ্রিল বিকালে জামালপুর শহরের পুরাতন পৌরসভা গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য আইনজীবী নাজুল হক সাঈদি, জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী মো. আব্দুল আউয়াল, জামালপুর শহর জামায়াতের আমীর খন্দকার মোকাদ্দেস আলী, জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল, আমেরিকা, জাতিসংঘকে দায়ী করে বিশ্বের ৫৭টি মুসলিম দেশ মিলে আলাদা জাতিসংঘ গঠন করার দাবি জানান। এছাড়াও সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫