ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

গাজায় ইসরায়লের গণহত্যার প্রতিবাদে উত্তাল মাদারগঞ্জ

মাদারগঞ্জ : ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ছবি : বাংলারচিঠিডটকম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাওহীদি জনতার ব্যানারে ৭ মার্চ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

৭ এপ্রিল দুপুরে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, ইমাম, খতিব, শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েল নিপাত যাক। ফিলিস্তিন মুক্তি পাক। তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন। বিশ্বমুসলিম ঐক্য গড় ফিলিস্তিন স্বাধীন কর। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন।

মাদারগঞ্জ : ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সাইফুল ইসলাম সামির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা আতিকুর রহমান সেলিম, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা হেফাজত ইসলামীর সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মুফতি আব্দুল মান্নান, মাওলানা সাইফুল্লাহ, আশরাফ আলী, উপজেলা এনসিপির নেতা লেমন মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মত গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নীরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ইসরায়েলের এ বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় বক্তারা গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

গাজায় ইসরায়লের গণহত্যার প্রতিবাদে উত্তাল মাদারগঞ্জ

আপডেট সময় ০৪:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫