ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী
তিন হাজার কোটি টাকার প্রতারণা

মাদারগঞ্জে ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ

মাদারগঞ্জ : ভুক্তভোগী আমানতকারীরা করেন সড়ক অবরোধ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ভুক্তভোগী আমানতকারী গ্রাহকেরা। ৬ এপ্রিল রবিবার সকালে তারা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, ৬ এপ্রিল সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকেরা। মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মাদারগঞ্জ : ভুক্তভোগী আমানতকারীদের ঝাড়ু হাতে মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়াও ভুক্তভোগী আরও কয়েকজন বক্তব্য রাখেন।

এদিকে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় ফাতেমা বেগম নামে এক গ্রাহক মারা গেছেন। ফাতেমা বেগমের মৃত্যুতে সমাবেশস্থলে ভুক্তভোগী গ্রাহকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। আন্দোলনকারী গ্রাহকেরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকেরা।

মাদারগঞ্জ : অর্থ উদ্ধার কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ প্রতিবেদককে বলেন, সমিতিগুলোর গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে থানার সামনের সড়কটিও তারা অবরোধ করেন। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

তিন হাজার কোটি টাকার প্রতারণা

মাদারগঞ্জে ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ

আপডেট সময় ০৮:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫