ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

জামালপুর : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। ৬ এপ্রিল রবিবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা।

দিবসটি উপলেক্ষ্যে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জামালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জাতীয় হ্যান্ডবল নারী দলের অধিনায়ক মিষ্টি খাতুন, জেলা ক্রিকেট দলের ম্যানেজার টুটুল, ক্রিকেট কোচ সাব্বির হোসেন শ্যামল, অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদী হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। মানসম্মত খেলোয়াড় তৈরিতে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। তরুণেরা খেলাধুলার প্রতি আগ্রহী হলে মাদক, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

আপডেট সময় ০৫:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫