ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রাশিয়ার ওপর শুল্ক আরোপ করেননি ট্রাম্প

অবশেষে অনেক জল্পনা-কল্পনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত করা প্রায় সব পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন কর’ ঘোষণা করে তার পারস্পরিক শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন। এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ যেমন তীব্র আকার ধারণ করেছে, তেমনি উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।

ওয়াশিংটন থেকে এএফপি ৩ এপ্রিল বৃহস্পতিবার এই খবর জানায়।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, হোয়াইট হাউস রোজ গার্ডেনে নিজের বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দিষ্ট বিবরণসহ একটি চার্ট উঁচিয়েছিলেন। তবে, কার্যত সমগ্র বিশ্বকে অন্তর্ভুক্ত করে এমন তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া।

পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট অ্যাক্সিওস’কে বলেন, রাশিয়া ট্রাম্পের শুল্ক তালিকায় নেই কারণ, মার্কিন নিষেধাজ্ঞা ইতোমধ্যেই ‘যেকোনো অর্থবহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করে’।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও মরিশাস বা ব্রুনাইয়ের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য করে, যেগুলো শুল্ক তালিকার অংশ ছিল। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও ট্রাম্পের এই শুল্ক তালিকায় রয়েছে।

তালিকা থেকে রাশিয়ার অব্যাহতি অনেককেই অবাক করে দিয়েছে। কারণ, মস্কো শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

এছাড়া, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ এবং ‘বিরক্ত’।

শুধু রাশিয়া নয়; বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়ার ওপরও পাল্টা শুল্ক আরোপ করা হয়নি। তবে বিশাল মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি ইরান এবং সিরিয়ার ওপর যথাক্রমে ১০ এবং ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

রাশিয়ার ওপর শুল্ক আরোপ করেননি ট্রাম্প

আপডেট সময় ০৯:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫