ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

হতদরিদ্রদের খাদ্য সামগ্রী দিল হাটচন্দ্রা তরুণ সংঘ

জামালপুর: হতদরিদ্রদের মাঝে হাটচন্দ্রা তরুণ সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

ঈদ আনন্দ সবার সাথে ভাগ করে নিতে জামালপুরে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হাটচন্দ্রা তরুণ সংঘ। ৩০ মার্চ রবিবার দুপুরে শহরের হাটচন্দ্রা এলাকায় তরুণ সংঘের নিজস্ব কার্যালয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রেজাউল করিম রাকিব, সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি খন্দকার মাহী, সাকিউল ইসলাম সিফাত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হৃদয় রহমান শিবলু, কোষাধ্যক্ষ হুমায়ুন ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের আত্মীয়-স্বজনদের পাশাপাশি হতদরিদ্র মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার শিক্ষাই আমাদের ইসলাম শিখিয়েছে। তাই হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণে হাটচন্দ্রা তরুণ সংঘ সমাজের বিত্তবানদেরও এগিয়ে আশার আহ্বান জানায়।

এ সময় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, তেল, সেমাই, চিনি, দুধ, সাবান, আলু, পিঁয়াজসহ বিভিন্ন জিনিস বিতরণ করা হয়।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

হতদরিদ্রদের খাদ্য সামগ্রী দিল হাটচন্দ্রা তরুণ সংঘ

আপডেট সময় ০৯:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫