ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

বকশীগঞ্জে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার পেল জুলাই বিপ্লবে নিহত দুই শহীদের পরিবার

বকশীগঞ্জ : জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

গত বছরের জুলাই বিপ্লবের দুই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন।

এ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জের দুই শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের সার্বিক তত্ত্বাবধানে ২৯ মার্চ শনিবার বিকালে পৌর শহরের শহীদ রিপনের পরিবার ও বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের শহীদ ফজলুল করিমের পরিবারকে ঈদ উপহার ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বিএনপির নেতৃবৃন্দ।

ঈদ উপহার বিতরণকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ও জিয়া মঞ্চ ময়মনসিংহ দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, দেওয়ানগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন, বকশীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলালসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির নেতৃবৃন্দ দুই শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে তাদের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। পরে আত্মার মাগফিরাত কামনা করে শহীদ ফজলুল করিমের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

বকশীগঞ্জে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার পেল জুলাই বিপ্লবে নিহত দুই শহীদের পরিবার

আপডেট সময় ১০:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫