ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে ডোবা থেকে কন্যাশিশুর মরদেহ উদ্ধার

ইসলামপুর : ফায়ার সার্ভিসের ডুবুরিরা মোফাসছিরার মরদেহ উদ্ধার করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে মোফাসছিরা নামের পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২৯ মার্চ শনিবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর নামাপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ২৮ মার্চ শুক্রবার দুপুরে নিখোঁজ হয় চিনারচর নামাপাড়া গ্রামের আব্দুল মমিনের পাঁচ বছর বয়সী কন্যা শিশু মোফাসছিরা। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় পরিবার ও স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ২৯ মার্চ দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু মোফাসছিরার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে খেলার সময় ডোবাতে পড়ে যেতে পারে শিশুটি। তার অকাল মৃত্যুতে পরিবারের স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ২৮ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মোফাসছিরা। খবর পেয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

ইসলামপুরে ডোবা থেকে কন্যাশিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫