ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জে শতাধিক মানুষ পেল ঈদসামগ্রী

মাদারগঞ্জ : বিএনপির দেওয়া ঈদসামগ্রী গ্রহণ করেন দু:স্থ ও অসহায় নারী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

চরপাকেরদহ ইউনিয়নের ৬ নম্বরওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যৌথভাবে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ঈদসামগ্রী মধ্যে ছিল তিন কেজি চাল, ৫০০ গ্রাম তেল, এক কেজি চিনি, দুধ, সেমাই ও সাবান। ঈদসামগ্রী পেয়ে ফাজিলপুর এলাকার বৃদ্ধা বেলো বেগম অত্যন্ত খুশি। তিনি বলেন, অনেক অভাবে দিনপাত করছি। এই ঈদসামগ্রী পেয়ে শান্তিতে ঈদ করতে পারব।

মাদারগঞ্জ : ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ।

এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

মাদারগঞ্জে শতাধিক মানুষ পেল ঈদসামগ্রী

আপডেট সময় ০৫:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫